ঢাকা নিউজ

সার সরবরাহ সংকটে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার চরম ঝুঁকি

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সার সরবরাহে বড় ধরনের ধস নেমেছে। এর ফলে বিশ্বব্যাপী তীব্র খাদ্য সংকট তৈরি হতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিস। রোববার আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়, যেখানে দীর্ঘমেয়াদী সংকটের ফলে লাখো মানুষের ক্ষুধা ও দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্বব্যাপী কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। বিশেষজ্ঞদের মতে, এই রুটটি কেবল জ্বালানি তেল ও গ্যাসের জন্যই নয়, বরং সার উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল পরিবহনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই পথটি অবরুদ্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে সারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা সরাসরি খাদ্য শস্যের উৎপাদন কমিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এই সংকটের ফলে বিশেষ করে কৃষিনির্ভর উন্নয়নশীল ও নিম্ন-আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। সারের দুষ্প্রাপ্যতা ও উচ্চমূল্য বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায়, এই বাণিজ্যিক স্থবিরতা একটি বৈশ্বিক মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলে সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সার সরবরাহ সংকটে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার চরম ঝুঁকি

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সার সরবরাহে বড় ধরনের ধস নেমেছে। এর ফলে বিশ্বব্যাপী তীব্র খাদ্য সংকট তৈরি হতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিস। রোববার আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়, যেখানে দীর্ঘমেয়াদী সংকটের ফলে লাখো মানুষের ক্ষুধা ও দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্বব্যাপী কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। বিশেষজ্ঞদের মতে, এই রুটটি কেবল জ্বালানি তেল ও গ্যাসের জন্যই নয়, বরং সার উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল পরিবহনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই পথটি অবরুদ্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে সারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা সরাসরি খাদ্য শস্যের উৎপাদন কমিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এই সংকটের ফলে বিশেষ করে কৃষিনির্ভর উন্নয়নশীল ও নিম্ন-আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। সারের দুষ্প্রাপ্যতা ও উচ্চমূল্য বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায়, এই বাণিজ্যিক স্থবিরতা একটি বৈশ্বিক মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলে সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ