ঢাকা নিউজ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা মামলার চার আসামির স্বীকারোক্তি

ছবি : সংগৃহীত

কুমিল্লার চাঞ্চল্যকর কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার রাতে ৬নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির খাস কামরায় তারা ১৬৪ ধারায় এই জবানবন্দি প্রদান করেন।

মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র‍্যাব পাঁচজনকে গ্রেপ্তার করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করার পর তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ, এমরান, রাহাত ও সুজন বিচারকের সামনে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এছাড়া অপর আসামি ইসমাইল হোসেন জনিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে গত শুক্রবার রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ৪১তম বিসিএস নন-ক্যাডার এই কর্মকর্তা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা ছিলেন এবং চাকরির সুবাদে সপরিবারে কুমিল্লায় বসবাস করতেন।

নিহতের পরিবার জানায়, শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে বাসে উঠে সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটে তিনি কুমিল্লায় পৌঁছানোর কথা জানিয়েছিলেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাসায় না ফেরায় এবং মোবাইল বন্ধ থাকায় পরিবার সাধারণ ডায়েরি করে। এরপরই তার লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে মামলার রহস্য উদঘাটনের পথে তারা অনেক দূর এগিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা মামলার চার আসামির স্বীকারোক্তি

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার চাঞ্চল্যকর কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার রাতে ৬নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির খাস কামরায় তারা ১৬৪ ধারায় এই জবানবন্দি প্রদান করেন।

মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র‍্যাব পাঁচজনকে গ্রেপ্তার করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করার পর তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ, এমরান, রাহাত ও সুজন বিচারকের সামনে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এছাড়া অপর আসামি ইসমাইল হোসেন জনিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে গত শুক্রবার রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ৪১তম বিসিএস নন-ক্যাডার এই কর্মকর্তা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা ছিলেন এবং চাকরির সুবাদে সপরিবারে কুমিল্লায় বসবাস করতেন।

নিহতের পরিবার জানায়, শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে বাসে উঠে সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটে তিনি কুমিল্লায় পৌঁছানোর কথা জানিয়েছিলেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাসায় না ফেরায় এবং মোবাইল বন্ধ থাকায় পরিবার সাধারণ ডায়েরি করে। এরপরই তার লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে মামলার রহস্য উদঘাটনের পথে তারা অনেক দূর এগিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ