ঢাকা নিউজ

ডাকসু নেতাদের ওপর হামলার মামলা না নেওয়ায় লিগ্যাল নোটিশ

ছবি : সংগৃহীত

শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ অন্যান্যদের ওপর হামলার ঘটনায় দ্রুত এফআইআর গ্রহণের নির্দেশনা চেয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) এই নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব ও পুলিশ মহাপরিদর্শকসহ পাঁচ কর্মকর্তার কাছে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশের তথ্য অনুযায়ী, গত ২৩ এপ্রিল সন্ধ্যায় শাহবাগ থানায় অভিযোগ জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের হাতে অবরুদ্ধ ও হামলার শিকার হন ডাকসু প্রতিনিধিরা। এতে এবি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গুরুতর জখম হন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। হামলার সময় উপস্থিত অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জন হামলাকারী তাদের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে দাবি করা হয়েছে যে, চিকিৎসা শেষে ২৬ এপ্রিল এবি জুবায়ের শাহবাগ থানায় সুনির্দিষ্ট এজাহার দাখিল করতে গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তা এফআইআর হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এই পদক্ষেপকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা এবং উচ্চ আদালতের নির্দেশনার লঙ্ঘন হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছে। আইনের বিধান অনুযায়ী, আমলযোগ্য অপরাধের তথ্য পেলে পুলিশ তা এফআইআর হিসেবে গ্রহণ করতে বাধ্য।

হামলার শিকার ডাকসু নেতারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, থানার ভেতরে এবং ক্যামেরার উপস্থিতিতে হামলা হওয়া সত্ত্বেও পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করছে, যা সম্পূর্ণ আইনবিরোধী। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ডাকসু নেতাদের ওপর হামলার মামলা না নেওয়ায় লিগ্যাল নোটিশ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ