রাজধানীর মাতুয়াইলের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) ওকেতানি এসোসিয়েশনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সেমিনার ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পরিচালক ডা. মো. আহসানুল হক। অনুষ্ঠানে জাপান থেকে আসা জাইকার প্রতিনিধি দলের উপস্থিতি আন্তর্জাতিক গুরুত্ব যোগ করে।
সেমিনারে বক্তারা মাতৃদুগ্ধ ব্যবস্থাপনা এবং জাপানে উদ্ভাবিত বিশেষ ‘ওকেতানি’ পদ্ধতির কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নবজাতক ও মায়ের স্বাস্থ্য সুরক্ষায় এই পদ্ধতির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশে এর বিস্তারে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। জাপানি প্রতিনিধি মাসায়ো আওয়ানো, মারি মিয়াহারা এবং ইউমি ওকাসাকিও এই বৈজ্ঞানিক পদ্ধতির ওপর তাদের মতামত তুলে ধরেন।
সাধারণ সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ওকেতানি পদ্ধতি হলো একটি বিশেষ হ্যান্ডস-অন থেরাপিউটিক ম্যাসাজ টেকনিক, যা স্তনব্যথা কমানো, দুধের প্রবাহ স্বাভাবিক করা এবং মায়েদের বুকের দুধ খাওয়ানোর সমস্যা সমাধানে বিশ্বজুড়ে স্বীকৃত।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশে এই পদ্ধতির ব্যবহার ধীরে ধীরে বাড়ছে, যা মায়েদের স্বাচ্ছন্দ্যে শিশুকে বুকের দুধ খাওয়াতে এবং দুধনালীর বিভিন্ন জটিলতা দূর করতে বিশেষ ভূমিকা রাখছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন