ঢাকা নিউজ

তদবিরের যন্ত্রণায় বিরক্ত ডিসি: ‘আমার বাবা-মায়ের নামই আইন’

ছবি : সংগৃহীত

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, প্রশাসনের কাজে বিভিন্ন তদবিরের চাপে তিনি মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে পড়েন। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, তদবিরের যন্ত্রণায় এক পর্যায়ে তিনি এক ব্যক্তিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তার কাছে আইনের ঊর্ধ্বে আর কিছুই নেই।

ডিসি নূরুল করিম বলেন, "তদবিরে বিরক্ত হয়ে সেদিন এক ভদ্রমহিলাকে বলেছিলাম— ‘মা রে আমার বাবার নাম হচ্ছে আইন, আর মায়ের নামও আইন। তাই যে যত শক্তিশালী তদবির করেন না কেন এই ২টার বাইরে আমি যেতে পারব না’।" তিনি আরও উল্লেখ করেন যে, যারা বিচার বিভাগ ও আইন পেশার সঙ্গে জড়িত, তাদের সবারই নীতিগত আদর্শ হওয়া উচিত আইনকে সর্বোচ্চ স্থান দেওয়া।

আলোচনা সভায় সরকারি খরচে আইনি সহায়তা বা 'লিগ্যাল এইড' সুবিধার গুরুত্ব তুলে ধরা হয়। জেলা প্রশাসক বলেন, দরিদ্র ও অসহায় মানুষ যদি জানতে পারে যে সরকারি খরচে আইনি সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে, তবে তারা দ্রুত সুবিচার পাবে। লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা সালিশি ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মো. আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার শরীফ উদ্দিন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমান বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

তদবিরের যন্ত্রণায় বিরক্ত ডিসি: ‘আমার বাবা-মায়ের নামই আইন’

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, প্রশাসনের কাজে বিভিন্ন তদবিরের চাপে তিনি মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে পড়েন। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, তদবিরের যন্ত্রণায় এক পর্যায়ে তিনি এক ব্যক্তিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তার কাছে আইনের ঊর্ধ্বে আর কিছুই নেই।

ডিসি নূরুল করিম বলেন, "তদবিরে বিরক্ত হয়ে সেদিন এক ভদ্রমহিলাকে বলেছিলাম— ‘মা রে আমার বাবার নাম হচ্ছে আইন, আর মায়ের নামও আইন। তাই যে যত শক্তিশালী তদবির করেন না কেন এই ২টার বাইরে আমি যেতে পারব না’।" তিনি আরও উল্লেখ করেন যে, যারা বিচার বিভাগ ও আইন পেশার সঙ্গে জড়িত, তাদের সবারই নীতিগত আদর্শ হওয়া উচিত আইনকে সর্বোচ্চ স্থান দেওয়া।

আলোচনা সভায় সরকারি খরচে আইনি সহায়তা বা 'লিগ্যাল এইড' সুবিধার গুরুত্ব তুলে ধরা হয়। জেলা প্রশাসক বলেন, দরিদ্র ও অসহায় মানুষ যদি জানতে পারে যে সরকারি খরচে আইনি সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে, তবে তারা দ্রুত সুবিচার পাবে। লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা সালিশি ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মো. আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার শরীফ উদ্দিন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমান বক্তব্য রাখেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ