এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালিতে পাথর ধরা পড়েছে। বর্তমানে তিনি রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার বিকালে এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর পৌনে ৩টার দিকে হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করলে সারজিস আলমকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানিয়েছেন, হাসপাতালে তার ভাইয়ের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে তিনি সারজিস আলমের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন