ঢাকা নিউজ

সিলেটে মামাশ্বশুর বাড়ি থেকে ডেকে এনে স্ত্রীকে হত্যা

ছবি : সংগৃহীত

সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে তিন সন্তানের এক জননী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বন্দ গ্রামের সোহেল আহমদের সঙ্গে কয়েক বছর আগে জৈন্তাপুরের ফারহানা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহেল মাদকাসক্ত অবস্থায় প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। নির্যাতনের কারণে ঘটনার দুই দিন আগেই ফারহানা বাবার বাড়িতে চলে গিয়েছিলেন।

সোমবার রাতে ফারহানা তার মামার বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে সোহেল ও তার এক চাচাতো ভাই সিএনজি অটোরিকশাযোগে ফারহানাকে নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। পরিবারের অভিযোগ, ওই রাতেই সোহেল পরিকল্পিতভাবে ফারহানাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যান।

হত্যাকাণ্ডের পর কানাইঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী সোহেল আহমদকে আটক করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি আমিনুল ইসলাম। নিহতের পরিবার এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সিলেটে মামাশ্বশুর বাড়ি থেকে ডেকে এনে স্ত্রীকে হত্যা

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে তিন সন্তানের এক জননী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বন্দ গ্রামের সোহেল আহমদের সঙ্গে কয়েক বছর আগে জৈন্তাপুরের ফারহানা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহেল মাদকাসক্ত অবস্থায় প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। নির্যাতনের কারণে ঘটনার দুই দিন আগেই ফারহানা বাবার বাড়িতে চলে গিয়েছিলেন।

সোমবার রাতে ফারহানা তার মামার বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে সোহেল ও তার এক চাচাতো ভাই সিএনজি অটোরিকশাযোগে ফারহানাকে নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। পরিবারের অভিযোগ, ওই রাতেই সোহেল পরিকল্পিতভাবে ফারহানাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যান।

হত্যাকাণ্ডের পর কানাইঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী সোহেল আহমদকে আটক করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি আমিনুল ইসলাম। নিহতের পরিবার এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ