জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক স্থান থেকে এক গৃহবধূ ও এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা মহল্লার একটি বাড়ি থেকে গৃহবধূর এবং ভোররাতে মহব্বতপুর গ্রাম থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ মনিকার বাবা মোহাম্মদ আলী অভিযোগ করেছেন, যৌতুক হিসেবে মোটরসাইকেল দিতে না পারায় তার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্বামী সাদিকুল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সকালে তিনি বাইরে গেলে মনিকা ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
অন্যদিকে, মহব্বতপুর গ্রামে ট্রলিচালক মাসুদ পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় স্ত্রীকে বিদেশে পাঠানোর বিষয়ে এক ব্যক্তির প্রলোভন ও তা নিয়ে স্ত্রীর সঙ্গে মাসুদের বিরোধ তৈরি হয়। এর জেরে স্ত্রীর ওপর অভিমান করে তিনি নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
ক্ষেতলাল থানার ওসি মোত্তাদুল হোসেন জানিয়েছেন, একই দিনে উপজেলার দুটি পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনাগুলো অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন