চলতি ২০২৬ সালেও ইসরাইলি সেনাবাহিনীকে একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যেতে হবে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
সোমবার এক বিবৃতিতে সেনাপ্রধান জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী একটি ধারাবাহিক ও বহুমুখী সামরিক অভিযানে যুক্ত রয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় ২০২৬ সালটিও যুদ্ধের বছর হিসেবে কাটবে বলে তিনি ধারণা করছেন।
ভবিষ্যতের সামরিক চ্যালেঞ্জ ও বাড়তি দায়িত্ব মোকাবিলায় ইসরাইলের জন্য বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হলো সেনাসদস্য ও যোদ্ধার সংখ্যা বাড়ানো। ক্রমবর্ধমান এই চাহিদা পূরণে তিনি জরুরি ভিত্তিতে আরও সেনা নিয়োগের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন