ঢাকা নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শেভরন কর্পোরেশনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ (BAEC) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শেভরন কর্পোরেশনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ (BAEC) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ