ঢাকা নিউজ

গফরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তের বাবা আটক

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাহাত (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা টাংগুন গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নবম শ্রেণির ছাত্র রাহাত ওই শিশুকে টেলিভিশন দেখার কথা বলে নিজের বাড়িতে ডেকে নেয় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানাজানি হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে, ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গ্রাম্য শালিসের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মূল অভিযুক্ত রাহাতকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রাহাতের বাবা নয়ন মিস্ত্রিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গফরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তের বাবা আটক

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাহাত (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা টাংগুন গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নবম শ্রেণির ছাত্র রাহাত ওই শিশুকে টেলিভিশন দেখার কথা বলে নিজের বাড়িতে ডেকে নেয় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানাজানি হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে, ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গ্রাম্য শালিসের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মূল অভিযুক্ত রাহাতকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রাহাতের বাবা নয়ন মিস্ত্রিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ