চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম প্রধান আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে দক্ষিণ জলদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিন দক্ষিণ জলদি ৯ নম্বর ওয়ার্ডের মৃত জাকের হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে বাঁশখালী ইকোপার্ক ও এর আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দায়ের করা আগের মামলাগুলোর পাশাপাশি নতুন আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন