ঢাকা নিউজ

তুরস্ককে ২–০ গোলে হারিয়ে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে ইউরোপের শক্তিশালী দল তুরস্কের মুখোমুখি হয়েছিল এশিয়ার প্রতিনিধি অস্ট্রেলিয়া। ধারেভারে অস্ট্রেলিয়ার চেয়ে তুরস্ক এগিয়ে থাকলেও শেষমেশ তাদের হেসেখেলেই ২-০ গোলে হারিয়েছে অজিরা। এই দুর্দান্ত জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া টেবিলের গ্রুপের দ্বিতীয় স্থানে চলে গেছে, যেখানে এই ‘ডি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের, আর ওদিকে তুরস্কের পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়ে।

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় তুরস্ক। প্রথমার্ধের প্রথম ১৮ মিনিট অভিজ্ঞ মিডফিল্ডার চালহানোলু মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করে অস্ট্রেলিয়াকে রক্ষণে আটকে রাখেন। ম্যাচের ২২ মিনিটে হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। তবে ম্যাচের ২৮তম মিনিটে নিজেদের অর্ধ থেকে পাওয়া এক দারুণ লং বল লেফট ফ্ল্যাঙ্কে নিয়ন্ত্রণে নেন নেস্টরি ইরানকুন্ডা। তিনি প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে এবং গোলরক্ষক চাকিরকে ধোঁকা দিয়ে বল তুরস্কের জালে জড়ান। ইরানকুন্ডার এই প্রতি আক্রমণাত্মক গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বিরতিতে যায় অস্ট্রেলিয়া।

অবশ্য ৩০তম মিনিটে বক্সের অনেক বাইরে থেকে তুর্কি ডিফেন্ডার আবদেলকারিম বার্দাকচির নেওয়া একটি শট অজি গোলরক্ষকের হাত ফসকে গোলের দিকে গেলেও তা গোলপোস্টে লেগে প্রতিহত হয়, যার ফলে সমতায় ফেরা হয়নি তুরস্কের। প্রথমার্ধের শেষদিকে আবারও প্রতি আক্রমণে উঠে এসেছিলেন ইরানকুন্ডা, তবে এবার তার গতিহীন শটটি আটকে দেন তুর্কি গোলরক্ষক চাকির। বিরতির ঠিক আগে গোল করার মরিয়া চেষ্টায় বক্সে সুযোগ পেয়েছিল তুরস্ক। কিন্তু প্রথমে গুলের, এরপর কাদিওগ্লু এবং শেষে ইলমাজের পরপর নেওয়া শটগুলো জান-প্রাণ দিয়ে রুখে দেয় অজি ডিফেন্ডাররা।

দ্বিতীয়ার্ধেও পুরো দল নিয়ে রক্ষণভাগ সামলানোর পাশাপাশি প্রতি আক্রমণে তুরস্কের চেয়ে অনেক বেশি ধারালো ছিল অস্ট্রেলিয়া। ম্যাচের একপর্যায়ে বক্সের বাইরে থেকে আর্দা গুলেরের নেওয়া একটি দারুণ ফ্রি কিক চমৎকারভাবে রুখে দেন অজি গোলরক্ষক প্যাট্রিক বিচ এবং ফিরতি শট নেওয়ার কোনো সুযোগই দেয়নি তাদের জমাট রক্ষণ। এরপর ম্যাচের শেষভাগে এসে কনর মেটকাফের দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করে ২-০ তে নিয়ে যায় অস্ট্রেলিয়া।

ম্যাচের ৮৬ মিনিটে ব্যবধান কমানোর জন্য তুরস্কের অধিনায়ক হাঁকান চালাহানোগ্লু আরেকটি দুর্দান্ত ফ্রি কিক নিলেও আজ পুরো ম্যাচে দারুণ ছন্দে থাকা অজি গোলরক্ষক বিচ তা প্রতিহত করেন। শেষ পর্যন্ত তুরস্ককে কোনো গোলের সুযোগ না দিয়ে ২-০ ব্যবধানের সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

তুরস্ককে ২–০ গোলে হারিয়ে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ