ঢাকা নিউজ

একাধিক মামলার পরোয়ানাভুক্ত সালথার ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ফরিদপুরের সালথায় মো. শহীদুল হাসান খান সোহাগ নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ বিস্ফোরক আইনসহ বিভিন্ন অপরাধে অন্তত পাঁচটি মামলার আসামি।

পুলিশ আরও জানিয়েছে, সোহাগের বিরুদ্ধে একাধিক মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে ফরিদপুর শহরের নিজ এলাকা থেকে আটক করা সম্ভব হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

একাধিক মামলার পরোয়ানাভুক্ত সালথার ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরের সালথায় মো. শহীদুল হাসান খান সোহাগ নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ বিস্ফোরক আইনসহ বিভিন্ন অপরাধে অন্তত পাঁচটি মামলার আসামি।

পুলিশ আরও জানিয়েছে, সোহাগের বিরুদ্ধে একাধিক মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে ফরিদপুর শহরের নিজ এলাকা থেকে আটক করা সম্ভব হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ