ঢাকা নিউজ

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরছে সোমবার

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী সোমবার (৪ মে) সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আজ বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, মরদেহবাহী ফ্লাইটটি শনিবার রাতে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে রওনা দেবে। দুবাইয়ে ট্রানজিট শেষে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের আট দিন পর হিলসবরো কাউন্টি পুলিশ হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করে। তবে নিখোঁজ থাকা অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নথি ও তদন্ত সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিত ও ভয়াবহ ছিল। লিমনের পরিবার এখন মরদেহের অপেক্ষায় দিন গুনছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরছে সোমবার

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী সোমবার (৪ মে) সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আজ বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, মরদেহবাহী ফ্লাইটটি শনিবার রাতে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে রওনা দেবে। দুবাইয়ে ট্রানজিট শেষে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের আট দিন পর হিলসবরো কাউন্টি পুলিশ হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করে। তবে নিখোঁজ থাকা অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নথি ও তদন্ত সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিত ও ভয়াবহ ছিল। লিমনের পরিবার এখন মরদেহের অপেক্ষায় দিন গুনছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ