ঢাকা নিউজ

টানা তিন দফায় কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

ছবি : সংগৃহীত

দেশের বাজারে টানা তিন দফায় বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সর্বশেষ তিন দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে মোট ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছে। নতুন এই দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা। এর আগে গত ২৮ এপ্রিল এবং ২৩ এপ্রিল দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ বার দাম বাড়ানো এবং ২৬ বার কমানো হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। বৈশ্বিক ও স্থানীয় বাজারের সাথে সংগতি রেখে বাজুস নিয়মিত এই মূল্য নির্ধারণ করে থাকে।

স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকায় অপরিবর্তিত রয়েছে। চলতি বছরে এ পর্যন্ত রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টানা তিন দফায় কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

দেশের বাজারে টানা তিন দফায় বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সর্বশেষ তিন দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে মোট ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছে। নতুন এই দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা। এর আগে গত ২৮ এপ্রিল এবং ২৩ এপ্রিল দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ বার দাম বাড়ানো এবং ২৬ বার কমানো হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। বৈশ্বিক ও স্থানীয় বাজারের সাথে সংগতি রেখে বাজুস নিয়মিত এই মূল্য নির্ধারণ করে থাকে।

স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকায় অপরিবর্তিত রয়েছে। চলতি বছরে এ পর্যন্ত রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ