ঢাকা নিউজ

জাতীয় সংসদ পরিদর্শন করে বাউফলের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী সরাসরি জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন পর্যবেক্ষণের বিরল সুযোগ পেয়েছেন। স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে বুধবার এই শিক্ষামূলক সফরটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সংসদ ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ এবং সংসদের কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

সংসদ ভিজিট শাখা থেকে অনুমতি নিয়ে এমপি মাসুদ শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। বেলা ৩টায় শিক্ষার্থীরা গ্যালারিতে বসে সরাসরি সংসদ অধিবেশন উপভোগ করেন। বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা ও রাইশা এই অভিজ্ঞতাকে তাদের জীবনের অন্যতম সেরা দিন এবং স্বপ্নপূরণ হিসেবে অভিহিত করেছেন।

পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং ভবিষ্যতে তারাই দেশ পরিচালনা করবে। তাদের মধ্যে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন এই প্রজন্ম একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত আদর্শ বাউফল গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ পরিদর্শন করে বাউফলের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী সরাসরি জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন পর্যবেক্ষণের বিরল সুযোগ পেয়েছেন। স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে বুধবার এই শিক্ষামূলক সফরটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সংসদ ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ এবং সংসদের কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

সংসদ ভিজিট শাখা থেকে অনুমতি নিয়ে এমপি মাসুদ শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। বেলা ৩টায় শিক্ষার্থীরা গ্যালারিতে বসে সরাসরি সংসদ অধিবেশন উপভোগ করেন। বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা ও রাইশা এই অভিজ্ঞতাকে তাদের জীবনের অন্যতম সেরা দিন এবং স্বপ্নপূরণ হিসেবে অভিহিত করেছেন।

পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং ভবিষ্যতে তারাই দেশ পরিচালনা করবে। তাদের মধ্যে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন এই প্রজন্ম একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত আদর্শ বাউফল গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ