দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ১৪৬ টাকায় বিক্রি হবে।
এর আগে গতকাল বুধবারও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৭ বার কমানো হয়েছে। বৈশ্বিক ও স্থানীয় বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে নিয়মিত এই দাম নির্ধারণ করে থাকে জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তবে রূপার দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন