ঢাকা নিউজ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু

ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসব কোনো বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর আগে বুধবার প্রথম দিনের ভোটগ্রহণে ২ হাজার ৭৫৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন জানান, এবারের নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন ভোটার ২৩টি পদের প্রতিনিধি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে মূলত দুটি প্রধান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে—বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘নীল প্যানেল’ এবং জামায়াত ও এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’। নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সবুজ প্যানেল থেকে এস. এম. কামাল উদ্দিন লড়ছেন।

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এবার সরাসরি প্যানেল দিতে না পারায় বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। দুই প্যানেলের ৪৬ জন প্রার্থী ছাড়াও আরও ৯ জন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন পদে জয়ের লড়াইয়ে অংশ নিচ্ছেন। সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আবুল কালাম খান এবং সবুজ প্যানেলের মো. আবু বাক্কার সিদ্দিক মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সদস্য পদের ব্যালটে ১০টির কম বা বেশি ভোট দিলে ওই পদের ভোট বাতিল বলে গণ্য হবে। আজ ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে এবং এরপরই জানা যাবে আগামী এক বছরের জন্য ঢাকা আইনজীবী সমিতির নেতৃত্বে কারা আসছেন। নির্বাচনের সার্বিক পরিবেশ বজায় রাখতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসব কোনো বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর আগে বুধবার প্রথম দিনের ভোটগ্রহণে ২ হাজার ৭৫৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন জানান, এবারের নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন ভোটার ২৩টি পদের প্রতিনিধি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে মূলত দুটি প্রধান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে—বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘নীল প্যানেল’ এবং জামায়াত ও এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’। নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সবুজ প্যানেল থেকে এস. এম. কামাল উদ্দিন লড়ছেন।

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এবার সরাসরি প্যানেল দিতে না পারায় বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। দুই প্যানেলের ৪৬ জন প্রার্থী ছাড়াও আরও ৯ জন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন পদে জয়ের লড়াইয়ে অংশ নিচ্ছেন। সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আবুল কালাম খান এবং সবুজ প্যানেলের মো. আবু বাক্কার সিদ্দিক মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সদস্য পদের ব্যালটে ১০টির কম বা বেশি ভোট দিলে ওই পদের ভোট বাতিল বলে গণ্য হবে। আজ ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে এবং এরপরই জানা যাবে আগামী এক বছরের জন্য ঢাকা আইনজীবী সমিতির নেতৃত্বে কারা আসছেন। নির্বাচনের সার্বিক পরিবেশ বজায় রাখতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ