ঢাকা নিউজ

সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকার মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড় থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। ঝোপঝাড়ের ভেতর থেকে স্কচ টেপে মোড়ানো অবস্থায় একটি ৭.৬২ সেমি অটোমেটিক ‘৫৪ চায়না’ পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এই অস্ত্র ও গুলি গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট করা হয়েছিল।

উদ্ধারকৃত পিস্তল ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকার মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড় থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। ঝোপঝাড়ের ভেতর থেকে স্কচ টেপে মোড়ানো অবস্থায় একটি ৭.৬২ সেমি অটোমেটিক ‘৫৪ চায়না’ পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এই অস্ত্র ও গুলি গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট করা হয়েছিল।

উদ্ধারকৃত পিস্তল ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ