ঢাকা নিউজ

কামরুল-মেননের অভিযোগ গঠনের আদেশ আজ

কামরুল-মেননের অভিযোগ গঠনের আদেশ আজ
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেবেন।

এর আগে গত ৯ এপ্রিল এই আদেশ হওয়ার কথা থাকলেও আবেদনের প্রেক্ষিতে সময় পিছিয়ে আজ নির্ধারণ করা হয়। ১১ মার্চ আসামিপক্ষের আইনজীবী কামরুল ও মেননের অব্যাহতি চেয়ে আবেদন করেন। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে তাদের মক্কেলদের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রসিকিউশন হাজির করতে পারেনি।

অন্যদিকে, প্রসিকিউশন তাদের শুনানিতে উল্লেখ করেছে যে, কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন তৎকালীন সরকারকে টিকিয়ে রাখতে এবং নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহারের জন্য বিভিন্ন উস্কানি ও প্ররোচনা দিয়েছিলেন। রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এই আনুষ্ঠানিক অভিযোগটি আমলে নিয়েছিলেন। আজকের এই আদেশের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে তাদের বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কামরুল-মেননের অভিযোগ গঠনের আদেশ আজ

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেবেন।

এর আগে গত ৯ এপ্রিল এই আদেশ হওয়ার কথা থাকলেও আবেদনের প্রেক্ষিতে সময় পিছিয়ে আজ নির্ধারণ করা হয়। ১১ মার্চ আসামিপক্ষের আইনজীবী কামরুল ও মেননের অব্যাহতি চেয়ে আবেদন করেন। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে তাদের মক্কেলদের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রসিকিউশন হাজির করতে পারেনি।

অন্যদিকে, প্রসিকিউশন তাদের শুনানিতে উল্লেখ করেছে যে, কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন তৎকালীন সরকারকে টিকিয়ে রাখতে এবং নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহারের জন্য বিভিন্ন উস্কানি ও প্ররোচনা দিয়েছিলেন। রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এই আনুষ্ঠানিক অভিযোগটি আমলে নিয়েছিলেন। আজকের এই আদেশের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে তাদের বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ