রাজশাহীতে শখের বসে মদপান করে জাহিদ হাসান অলি (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত অলি রাজশাহী নিউ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মহানগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি মেসে থেকে পড়াশোনা করতেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, দুইদিন আগে বন্ধুদের সঙ্গে শখের বসে মদপান করেন অলি। এরপর থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। কিন্তু বাবা-মা জেনে যাওয়ার ভয়ে বিষয়টি গোপন রেখে চিকিৎসা নেননি। বুধবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন এবং সেখানেই তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অলির মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘অ্যালকোহল বিষক্রিয়া’ উল্লেখ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদনের প্রেক্ষিতে পুলিশ লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন