সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতে ইমির পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ৭ মার্চ রাতে। শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি পালনকালে ইমিসহ কয়েকজনকে বাধা দেন একদল শিক্ষার্থী। একপর্যায়ে তাদের ধরে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে এবং তাদের কারাগারে পাঠানো হয়। আজ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার মাধ্যমে তার মুক্তির পথ প্রশস্ত হলো। তবে মামলার অন্যান্য আসামিদের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন