ঢাকা নিউজ

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ নারী সংসদ সদস্য

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রকাশিত গেজেট অনুযায়ী, নির্বাচিতদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, জোটগুলোর মধ্যে আসন বণ্টন অনুযায়ী একের অধিক প্রার্থী না থাকায় কোনো প্রকার ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি। বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা ও নিপুণ রায় চৌধুরীসহ ৩৬ জন রয়েছেন। অন্যদিকে জামায়াত জোট থেকে নুরুন্নিসা সিদ্দীকা ও তাসমিয়া প্রধানসহ ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র দাখিল করা জামায়াত জোটের অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের আবেদন আদালতের আদেশে গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী শনিবার তার মনোনয়নপত্রটি বাছাই করা হবে। এর আগে গত ২১ এপ্রিল সরকারি চাকরি থেকে অবসরের সময়সীমা সংক্রান্ত জটিলতায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কায় তড়িঘড়ি করে নুসরাতের আবেদন জমা দেওয়া হয়েছিল।

ইসি সূত্রে জানা গেছে, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বৈধ প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই শেষে এই ৪৯ জনের নামে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলো। এর মাধ্যমেই সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ নারী সংসদ সদস্য

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রকাশিত গেজেট অনুযায়ী, নির্বাচিতদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, জোটগুলোর মধ্যে আসন বণ্টন অনুযায়ী একের অধিক প্রার্থী না থাকায় কোনো প্রকার ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি। বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা ও নিপুণ রায় চৌধুরীসহ ৩৬ জন রয়েছেন। অন্যদিকে জামায়াত জোট থেকে নুরুন্নিসা সিদ্দীকা ও তাসমিয়া প্রধানসহ ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র দাখিল করা জামায়াত জোটের অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের আবেদন আদালতের আদেশে গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী শনিবার তার মনোনয়নপত্রটি বাছাই করা হবে। এর আগে গত ২১ এপ্রিল সরকারি চাকরি থেকে অবসরের সময়সীমা সংক্রান্ত জটিলতায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কায় তড়িঘড়ি করে নুসরাতের আবেদন জমা দেওয়া হয়েছিল।

ইসি সূত্রে জানা গেছে, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বৈধ প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই শেষে এই ৪৯ জনের নামে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলো। এর মাধ্যমেই সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ