ঢাকা নিউজ

সংরক্ষিত নারী এমপিদের বড় অংশই কোটিপতি ও উচ্চশিক্ষিত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, নবনির্বাচিতদের প্রায় দুই-তৃতীয়াংশই কোটিপতি এবং উচ্চশিক্ষিত। সংস্থাটির তথ্যমতে, নির্বাচিত ৪৯ জন নারী এমপির মধ্যে ৩২ জনই কোটিপতি, যা শতাংশের হিসেবে ৬৫ দশমিক ৩১ শতাংশ। একইসঙ্গে ৬৩ শতাংশের বেশি সদস্য স্নাতকোত্তর বা তার চেয়েও বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন।

দলীয় ভিত্তিতে কোটিপতির সংখ্যা বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির সংরক্ষিত ৩৬ জন নারী এমপির মধ্যে ২৬ জনই কোটিপতি, যা দলের নারী আসনের মোট সদস্যের ৭২ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে, জামায়াতে ইসলামীর ৯ জন নারী এমপির মধ্যে ৫ জন কোটিপতি, যা শতাংশের হিসেবে ৫৬ শতাংশ। এছাড়া জাগপা থেকে নির্বাচিত একমাত্র নারী সদস্যও কোটিপতি তালিকার অন্তর্ভুক্ত। বার্ষিক আয়ের ক্ষেত্রে দেখা গেছে, ১৯ জন প্রার্থীর বার্ষিক আয় ১০ লাখ টাকার ওপরে।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সংরক্ষিত আসনের প্রার্থীরা সরাসরি নির্বাচিত এমপিদের তুলনায় অনেকটা এগিয়ে আছেন। সংরক্ষিত নারী আসনের সদস্যদের মধ্যে স্নাতকোত্তর ও তদূর্ধ্ব ডিগ্রিধারীর হার ৬৩ দশমিক ৩ শতাংশ, যেখানে সরাসরি নির্বাচিত এমপিদের ক্ষেত্রে এই হার ৫০ দশমিক ৭ শতাংশ। এছাড়া সংরক্ষিত নারী এমপিদের মধ্যে স্নাতক ২৭ শতাংশ এবং ৪ দশমিক ১ শতাংশ উচ্চ মাধ্যমিক পাস। তবে ৪ দশমিক ১ শতাংশ প্রার্থী স্বশিক্ষিত হিসেবে চিহ্নিত হয়েছেন।

সার্বিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের সরাসরি নির্বাচিত ও সংরক্ষিত আসন মিলিয়ে মোট সংসদ সদস্যের ৭৭ দশমিক ৩ শতাংশই কোটিপতি এবং ৫২ দশমিক ৬৩ শতাংশ সদস্য উচ্চশিক্ষিত। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিজয়ীর নাম গেজেট আকারে প্রকাশ করার পর টিআইবি এই বিস্তারিত আর্থিক ও শিক্ষাগত বিশ্লেষণ তুলে ধরে। মূলত সরাসরি নির্বাচিত সদস্যদের তুলনায় শিক্ষাগত যোগ্যতায় সংরক্ষিত আসনের প্রার্থীরা এগিয়ে থাকলেও উভয় ক্ষেত্রেই সম্পদশালীদের আধিক্য লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

সংরক্ষিত নারী এমপিদের বড় অংশই কোটিপতি ও উচ্চশিক্ষিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ