গাজামুখী ত্রাণবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' থেকে আল জাজিরার দুইজন এবং মার্কিন সংবাদমাধ্যম জিটিও-র একজনসহ মোট তিন সাংবাদিককে আটক করেছে ইসরাইলি সেনাবাহিনী। গত বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি সেনারা এই বহরের ৫৮টি নৌযানের মধ্যে ২২টিকে আটকে দেয় এবং সেখান থেকে সাংবাদিকদের পাশাপাশি দুই শতাধিক মানবাধিকারকর্মীকে আটক করে। আল জাজিরা তাদের নিখোঁজ কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ত্রাণবাহী এই দলের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) আন্তর্জাতিক জলসীমায় সাংবাদিকদের এভাবে আটক করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আল জাজিরার সাংবাদিক ও ক্যামেরাম্যান এবং মার্কিন সাংবাদিক অ্যালেক্স কলস্টনের অপহৃত হওয়ার বিষয়টিকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় আঘাত হিসেবে উল্লেখ করেছে। আল জাজিরা এই ঘটনার বিপরীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বিশ্ব সম্প্রদায়কে ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।
ফ্লোটিলার আয়োজকদের তথ্যমতে, ফিলিস্তিনি উপকূল থেকে কয়েকশ মাইল দূরে গ্রিসের পেলোপনিস উপদ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে ২১১ জন আরোহীসহ নৌযানগুলো আটক করা হয়। ইসরাইল দাবি করেছে যে, তারা আটককৃত ব্যক্তিদের গ্রিসে পাঠিয়ে দিচ্ছে। তবে সংবাদমাধ্যমগুলো সাংবাদিকদের সুরক্ষায় এবং তাদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ দাবি করেছে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন