নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার হাবিব নগর রোডে এই হামলার সময় দুর্বৃত্তরা পুলিশের একটি সরকারি শর্টগান ছিনিয়ে নেয়। এই ঘটনায় গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ছিনতাইয়ের অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্তে গুলু মিয়ার বাড়িতে যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা কনস্টেবলের কাছ থেকে শর্টগানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়।
ঘটনার প্রায় চার ঘণ্টা পর শুক্রবার ভোরে পাশেই একটি বেল গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাইকৃত শর্টগানটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং হামলায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন