জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। বর্তমানে তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত নাদিমুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলির’ প্রতি তাঁর সমর্থন জানিয়ে আসছিলেন। এবার তিনি সরাসরি দলটির রাজনীতির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন।
রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও ড. নাদিমুর রহমান নিজেকে একজন প্রগতিশীল ও সংস্কারমুখী চিন্তার মানুষ হিসেবে পরিচিত করেছেন। বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীর নীতিমালার সমালোচনা এবং দলের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়ে তিনি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, নাদিমুর রহমান নিজেই দলটিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং এনসিপি তাঁকে সাদরে স্বাগত জানিয়েছে।
তুরস্ক থেকে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ড. নাদিমুর রহমান বলেন, এনসিপি তরুণদের শক্তির প্রতিনিধিত্ব করে এবং তাদের বিভিন্ন কর্মসূচি তাকে আকৃষ্ট করেছে। বর্তমানে দেশের বাইরে থাকলেও তিনি দলটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দ্রুতই একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি যোগদান করবেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, শুধু নাদিমুর রহমানই নন, আরও অনেক প্রভাবশালী নেতা অচিরেই তাঁদের দলে যোগ দিতে যাচ্ছেন।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন