ঢাকা নিউজ

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় আজ শনিবার জরুরি মেরামতের প্রয়োজনে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি সংরক্ষণ কাজ ও লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলো বিদ্যুৎহীন থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড ও সিরাজগঞ্জ পুলিশ লাইনস এলাকা। এছাড়া আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোড এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এই ভোগান্তির জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। জরুরি কাজের স্বার্থে এই বিঘ্ন ঘটায় তারা সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় আজ শনিবার জরুরি মেরামতের প্রয়োজনে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি সংরক্ষণ কাজ ও লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলো বিদ্যুৎহীন থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড ও সিরাজগঞ্জ পুলিশ লাইনস এলাকা। এছাড়া আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোড এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এই ভোগান্তির জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। জরুরি কাজের স্বার্থে এই বিঘ্ন ঘটায় তারা সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ