ঢাকা নিউজ

হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ফরিদ (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রান্ধুনীমূড়া মুন্সী বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিজি বাড়ির শাহজাহানের ছেলে এবং তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জে নৈশপ্রহরীর কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক নারী পথ দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখে চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী জড়ো হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করে।

ঘটনার তদন্তে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জে এক স্বর্ণের দোকানে ডাকাতি করতে যায় একটি ডাকাত দল। সেখানে দায়িত্বরত অবস্থায় ফরিদ ডাকাতদের দেখে ফেললে তারা তাকে একটি সাদা প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তাকে অপহরণের পর হত্যা করে চাঁদপুরের হাজীগঞ্জ এলাকায় লাশ ফেলে যাওয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ফরিদ (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রান্ধুনীমূড়া মুন্সী বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিজি বাড়ির শাহজাহানের ছেলে এবং তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জে নৈশপ্রহরীর কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক নারী পথ দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখে চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী জড়ো হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করে।

ঘটনার তদন্তে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জে এক স্বর্ণের দোকানে ডাকাতি করতে যায় একটি ডাকাত দল। সেখানে দায়িত্বরত অবস্থায় ফরিদ ডাকাতদের দেখে ফেললে তারা তাকে একটি সাদা প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তাকে অপহরণের পর হত্যা করে চাঁদপুরের হাজীগঞ্জ এলাকায় লাশ ফেলে যাওয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ