ঢাকা নিউজ

ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন

ছবি : সংগৃহীত

আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার বিকেলে জামালপুরে এক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বিমানকে একটি আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এর অংশ হিসেবে নতুন করে ১৪টি বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া প্রতি বছর ৩ কোটি বিদেশি পর্যটক দেশে আনার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

হজ ব্যবস্থাপনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বছর হজ যাত্রীদের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে এবং ভবিষ্যতে এই ভাড়া আরও কমানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সৌদি আরবে হাজিদের ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সৌদি সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জামালপুর আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, নতুন প্রজন্ম যাতে খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবলভাবে বেড়ে উঠতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই ক্রীড়া উৎসবে আটটি ইভেন্টে প্রায় সাতশ খেলোয়াড় অংশগ্রহণ করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার বিকেলে জামালপুরে এক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বিমানকে একটি আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এর অংশ হিসেবে নতুন করে ১৪টি বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া প্রতি বছর ৩ কোটি বিদেশি পর্যটক দেশে আনার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

হজ ব্যবস্থাপনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বছর হজ যাত্রীদের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে এবং ভবিষ্যতে এই ভাড়া আরও কমানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সৌদি আরবে হাজিদের ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সৌদি সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জামালপুর আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, নতুন প্রজন্ম যাতে খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবলভাবে বেড়ে উঠতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই ক্রীড়া উৎসবে আটটি ইভেন্টে প্রায় সাতশ খেলোয়াড় অংশগ্রহণ করছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ