যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ নিয়ে আসা হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
লিমনের মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়াটি মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। গত ২৫ এপ্রিল মরদেহ উদ্ধারের পর স্থানীয় পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার টাম্পার একটি মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী ও সহপাঠীরা অংশ নেন।
একই ঘটনায় নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। গত ১ মে শেরিফ অফিস বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করার পর মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট পরিবারের সম্মতি নিয়ে দ্রুততম সময়ে তা বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, আগামী ৬ মে বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মায়ামি কনস্যুলেট এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস যৌথভাবে বৃষ্টির মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠাতে কাজ করে যাচ্ছে। মায়ামির কনসাল জেনারেল সেহেলী সাবরীন পুরো বিষয়টি নিবিড়ভাবে সমন্বয় করছেন।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন