ঢাকা নিউজ

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি : সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমায় একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার ব্রিজের পাশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে পিকআপটির প্রচণ্ড সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির গণমাধ্যমকে সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সিলেটের দক্ষিণ সুরমায় একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার ব্রিজের পাশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে পিকআপটির প্রচণ্ড সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির গণমাধ্যমকে সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ