ঢাকা নিউজ

আজ শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করবেন। আজ রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন মাননীয় স্পিকার।

এর আগে গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন এবং জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন এবং নিপুন রায় চৌধুরী। অন্যদিকে জামায়াত জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার এবং তাসমিয়া প্রধান।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গতকাল শনিবার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজকের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কার্যক্রমে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

আজ শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ