ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। পরবর্তী কার্যক্রমের জন্য তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয় হয়ে বর্তমানে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামী নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন রেজাউল করিম। মূলত জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ কে এম রেজাউল করিম খন্দকার অন্তর্বর্তী সরকারের আমল থেকে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ সময় এই গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকার পর নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতেই তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন