ঢাকা নিউজ

কুমিল্লায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু

কুমিল্লায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে নয় মাস বয়সি শিশু আরশের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরশ সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে।

হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং তার শরীরে হামের লক্ষণ ছিল। স্বজনরা হাসপাতালে নিয়ে আসতে দেরি করায় সংক্রমণ গুরুতর আকার ধারণ করে এবং শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তার মৃত্যু হয়।

কুমিল্লায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন কুমিল্লায় এবং বাকি ৩ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর মারা গেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা শিশুদের অসুস্থতার প্রাথমিক পর্যায়েই হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

কুমিল্লায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে নয় মাস বয়সি শিশু আরশের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরশ সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে।

হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং তার শরীরে হামের লক্ষণ ছিল। স্বজনরা হাসপাতালে নিয়ে আসতে দেরি করায় সংক্রমণ গুরুতর আকার ধারণ করে এবং শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তার মৃত্যু হয়।

কুমিল্লায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন কুমিল্লায় এবং বাকি ৩ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর মারা গেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা শিশুদের অসুস্থতার প্রাথমিক পর্যায়েই হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ