ঢাকা নিউজ

চলন্ত বিমানের দরজা খুলে নিচে ঝাঁপ যাত্রীর

ছবি : সংগৃহীত

ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চলন্ত বিমান থেকে এক যাত্রী দরজা খুলে নিচে লাফ দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার ভোরে বিমানটি মূল রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়ে দিয়ে ধীরগতিতে চলার সময় এই আকস্মিক ঘটনা ঘটে। এ সময় বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই যাত্রী লাফ দেওয়ার সময় বিমানটি অত্যন্ত ধীরগতিতে চলছিল বিধায় কোনো প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, ওই যাত্রী শারীরিকভাবে অসুস্থ বোধ করায় এমন কাণ্ড ঘটিয়েছেন। বিমানে থাকা অবস্থায় তিনি অন্তত দুইবার বমি করেছিলেন এবং অসুস্থতার কারণেই অপ্রকৃতিস্থ আচরণ করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পরপরই বিমানের পাইলট দ্রুত নিরাপত্তাকর্মীদের বিষয়টি অবহিত করেন। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যাত্রীকে আটক করেন এবং পরবর্তীতে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত না করা হলেও ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা। বর্তমানে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি আরও খতিয়ে দেখছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

চলন্ত বিমানের দরজা খুলে নিচে ঝাঁপ যাত্রীর

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চলন্ত বিমান থেকে এক যাত্রী দরজা খুলে নিচে লাফ দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার ভোরে বিমানটি মূল রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়ে দিয়ে ধীরগতিতে চলার সময় এই আকস্মিক ঘটনা ঘটে। এ সময় বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই যাত্রী লাফ দেওয়ার সময় বিমানটি অত্যন্ত ধীরগতিতে চলছিল বিধায় কোনো প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, ওই যাত্রী শারীরিকভাবে অসুস্থ বোধ করায় এমন কাণ্ড ঘটিয়েছেন। বিমানে থাকা অবস্থায় তিনি অন্তত দুইবার বমি করেছিলেন এবং অসুস্থতার কারণেই অপ্রকৃতিস্থ আচরণ করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পরপরই বিমানের পাইলট দ্রুত নিরাপত্তাকর্মীদের বিষয়টি অবহিত করেন। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যাত্রীকে আটক করেন এবং পরবর্তীতে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত না করা হলেও ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা। বর্তমানে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি আরও খতিয়ে দেখছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ