ঢাকা নিউজ

কনসার্টে নিজেকে মৃত দাবি করলেন দিলজিৎ দোসাঞ্জ

ছবি : সংগৃহীত

মঞ্চে পারফর্ম করার সময় নিজেকে ‘মৃত’ দাবি করে ভক্তদের চরম উদ্বেগে ফেলেছেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৩০ এপ্রিল এক কনসার্টে তিনি জানান যে, গত বছরের ডিসেম্বরেই তিনি এই শরীর ত্যাগ করার চেষ্টা করেছিলেন। সামাজিক মাধ্যমে তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মধ্যে গায়কের মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন ও দুশ্চিন্তা তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝপথে গান থামিয়ে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন যে, তিনি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছেন এবং তার কোনো মৃত্যুর ভয় নেই। নিজেকে ‘মৃত’ দাবি করে তিনি আরও জানান, শরীর ছাড়ার আগে তার আরও কিছু কাজ বাকি আছে। তার এমন রহস্যময় বক্তব্যের পেছনে আধ্যাত্মিকতা নাকি মানসিক অবসাদ কাজ করছে, তা নিয়ে ভক্তদের মধ্যে নানা বিশ্লেষণ চলছে।

অনেকের ধারণা, সম্প্রতি জিম ফ্যালনের টক শো-তে অংশগ্রহণ এবং পাঞ্জাবের বন্যার সময় তাকে পাশে না পাওয়ার অভিযোগে স্থানীয়দের সমালোচনার জবাব দিতে গিয়েই তিনি এমন মন্তব্য করেছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে সবার প্রতি ভালোবাসার কথা জানালেও এই রহস্যময় মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

কনসার্টে নিজেকে মৃত দাবি করলেন দিলজিৎ দোসাঞ্জ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

মঞ্চে পারফর্ম করার সময় নিজেকে ‘মৃত’ দাবি করে ভক্তদের চরম উদ্বেগে ফেলেছেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৩০ এপ্রিল এক কনসার্টে তিনি জানান যে, গত বছরের ডিসেম্বরেই তিনি এই শরীর ত্যাগ করার চেষ্টা করেছিলেন। সামাজিক মাধ্যমে তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মধ্যে গায়কের মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন ও দুশ্চিন্তা তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝপথে গান থামিয়ে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন যে, তিনি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছেন এবং তার কোনো মৃত্যুর ভয় নেই। নিজেকে ‘মৃত’ দাবি করে তিনি আরও জানান, শরীর ছাড়ার আগে তার আরও কিছু কাজ বাকি আছে। তার এমন রহস্যময় বক্তব্যের পেছনে আধ্যাত্মিকতা নাকি মানসিক অবসাদ কাজ করছে, তা নিয়ে ভক্তদের মধ্যে নানা বিশ্লেষণ চলছে।

অনেকের ধারণা, সম্প্রতি জিম ফ্যালনের টক শো-তে অংশগ্রহণ এবং পাঞ্জাবের বন্যার সময় তাকে পাশে না পাওয়ার অভিযোগে স্থানীয়দের সমালোচনার জবাব দিতে গিয়েই তিনি এমন মন্তব্য করেছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে সবার প্রতি ভালোবাসার কথা জানালেও এই রহস্যময় মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ