যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক চরম উত্তেজনা এবং পাল্টাপাল্টি হুমকির মাঝেও দেশ দুটির মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। রোমানিয়ান সামরিক বিশ্লেষক ও সামুদ্রিক বিশেষজ্ঞ আলেকজান্দ্রু হুডিস্টেনু আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুদ্ধের সম্ভাবনা থাকলেও তা এখনো অনিবার্য হয়ে ওঠেনি। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প জনসম্মুখে কঠোর অবস্থান দেখালেও দাপ্তরিক চ্যানেলগুলোর মাধ্যমে দুই দেশের যোগাযোগ এখনো বিচ্ছিন্ন হয়নি।
হুডিস্টেনু চলমান এই কূটনৈতিক প্রক্রিয়াকে অত্যন্ত ‘কঠিন ও তীক্ষ্ণ’ বলে অভিহিত করেছেন। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই আলোচনার অগ্রগতি মাঝেমধ্যেই থমকে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মূলত আলোচনার টেবিল সচল থাকলেও দুই দেশই বর্তমানে সামরিকভাবে নিজেদের অবস্থান সুসংহত করছে, যাতে আলোচনা ব্যর্থ হলে সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতি বজায় থাকে।
বর্তমানে উভয় দেশের সামরিক তৎপরতা একটি ‘অপারেশনাল বিরতি’ বা সাময়িক স্থগিত অবস্থায় রয়েছে, যা যেকোনো মুহূর্তে সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে, একদিকে কূটনৈতিক প্রচেষ্টা আর অন্যদিকে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি—এই দ্বৈত অবস্থানই এখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্কের মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ও সামরিক এই জটিল সমীকরণের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন