ময়মনসিংহে হাম আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ২৩ জন শিশু প্রাণ হারাল। বর্তমানে হাসপাতালটিতে ৮২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ এপ্রিল ফুলপুর থেকে ৯ মাস বয়সী একটি ছেলে শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। কর্তব্যরত চিকিৎসকের মতে, হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ৩০ জন শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে আরও ৩০ জন। বর্তমানে চিকিৎসাধীন ৮২ জনের পাশাপাশি গত ১৭ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ১ হাজার ৪৬ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত ৯৪১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন