ঢাকা নিউজ

আটকের সাড়ে ১২ ঘণ্টা পর বিএনপি নেতা মুক্ত

ছবি : সংগৃহীত

কুমিল্লায় শহরতলীর শাসনগাছার বাসা থেকে আটকের সাড়ে ১২ ঘণ্টা পর আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার দিকে মুক্তি দেওয়া হয়।

বিএনপি নেতার আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুর ১২টা থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। এর প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহণ চালক ও শ্রমিকরা, যার ফলে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে এবং পরবর্তীতে জেলা পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে, শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ঠিক কোন কোন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান জানান, রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন ছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে মুক্তি প্রদান করেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার রাত ১২টার দিকে রেজাউল কাইয়ুমকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে কিছু সুনির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পুলিশ তদন্তের স্বার্থে বিষয়গুলো খতিয়ে দেখবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

আটকের সাড়ে ১২ ঘণ্টা পর বিএনপি নেতা মুক্ত

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ