ঢাকা নিউজ

গফরগাঁওয়ে শিশু ধর্ষণ: নবম শ্রেণির শিক্ষার্থী গ্রেফতার

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কিশোর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। শনিবার রাতে পাগলা থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল দুপুরে টেলিভিশন দেখানোর কথা বলে ওই শিশুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি সালিশ-মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং পরিবারটিকে থানায় যেতে বাধা দেয়।

তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে গত ৩০ এপ্রিল মধ্যরাতে শিশুটির বাবা বাদী হয়ে পাগলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত কিশোর চট্টগ্রামে আত্মগোপন করলেও পুলিশের বিশেষ তৎপরতায় এলাকায় ফিরতে বাধ্য হয় এবং শনিবার রাতে গ্রেফতার হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, রোববার দুপুরে গ্রেফতারকৃত কিশোরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সংবাদটি নিশ্চিত করে পুলিশ জানায়, এ ধরণের অপরাধ দমনে তারা অত্যন্ত তৎপর।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

গফরগাঁওয়ে শিশু ধর্ষণ: নবম শ্রেণির শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কিশোর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। শনিবার রাতে পাগলা থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল দুপুরে টেলিভিশন দেখানোর কথা বলে ওই শিশুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি সালিশ-মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং পরিবারটিকে থানায় যেতে বাধা দেয়।

তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে গত ৩০ এপ্রিল মধ্যরাতে শিশুটির বাবা বাদী হয়ে পাগলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত কিশোর চট্টগ্রামে আত্মগোপন করলেও পুলিশের বিশেষ তৎপরতায় এলাকায় ফিরতে বাধ্য হয় এবং শনিবার রাতে গ্রেফতার হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, রোববার দুপুরে গ্রেফতারকৃত কিশোরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সংবাদটি নিশ্চিত করে পুলিশ জানায়, এ ধরণের অপরাধ দমনে তারা অত্যন্ত তৎপর।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ