বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তাদের শূন্য পদগুলোতে বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭টি ভিন্ন ক্যাটাগরির পদে ১৩০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদগুলোর জন্য আবেদন করার সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি এবং অষ্টম শ্রেণি পাস হতে হবে। তবে আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর (৭ মে ২০২৬ তারিখ অনুযায়ী)। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা এবং চাকরির ধরন হবে অস্থায়ী। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৭ মে ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। আবেদনের সময় প্রার্থীর ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত লিংকে আপলোড করতে হবে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন