ঢাকা নিউজ

কেরালায় ইতিহাস: বাম দুর্গে প্রথম মুসলিম নারী বিধায়ক ফাতেমা

ছবি : সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তরুণী আইনজীবী ফাতেমা তাহলিয়া। বামপন্থিদের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে ক্ষমতাসীন সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে তিনি জয় ছিনিয়ে নিয়েছেন। এই জয়ের মাধ্যমে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) ইতিহাসে প্রথম নারী বিধায়ক হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

৩৪ বছর বয়সী ফাতেমা তাহলিয়া নির্বাচনে মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। দীর্ঘদিনের বাম দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এমন ফলাফল কেরালার রাজনৈতিক সমীকরণে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া ফাতেমা তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমেই রাজনৈতিক অঙ্গনে উঠে আসেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের (এমএসএফ) শীর্ষ নেতৃত্বে ছিলেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে একজন আইনজীবী ফাতেমা কোজিকোড সরকারি আইন কলেজ থেকে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন। দীর্ঘ ছাত্ররাজনীতি ও আইনি পেশার অভিজ্ঞতা নিয়ে এবার তিনি জনপ্রতিনিধি হিসেবে বিধানসভায় পা রাখতে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কেরালায় ইতিহাস: বাম দুর্গে প্রথম মুসলিম নারী বিধায়ক ফাতেমা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ভারতের কেরালা রাজ্যের রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তরুণী আইনজীবী ফাতেমা তাহলিয়া। বামপন্থিদের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে ক্ষমতাসীন সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে তিনি জয় ছিনিয়ে নিয়েছেন। এই জয়ের মাধ্যমে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) ইতিহাসে প্রথম নারী বিধায়ক হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

৩৪ বছর বয়সী ফাতেমা তাহলিয়া নির্বাচনে মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। দীর্ঘদিনের বাম দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এমন ফলাফল কেরালার রাজনৈতিক সমীকরণে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া ফাতেমা তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমেই রাজনৈতিক অঙ্গনে উঠে আসেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের (এমএসএফ) শীর্ষ নেতৃত্বে ছিলেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে একজন আইনজীবী ফাতেমা কোজিকোড সরকারি আইন কলেজ থেকে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন। দীর্ঘ ছাত্ররাজনীতি ও আইনি পেশার অভিজ্ঞতা নিয়ে এবার তিনি জনপ্রতিনিধি হিসেবে বিধানসভায় পা রাখতে যাচ্ছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ