২০২৫ সালের মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কারে বড় ধরনের সাফল্য অর্জন করেছে দ্য ওয়াশিংটন পোস্ট, রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ফেডারেল সংস্থায় ব্যাপক পরিবর্তনের প্রভাব নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে সম্মানজনক ‘পাবলিক সার্ভিস’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এছাড়া একটি পরিবারের জীবনসংগ্রামের মানবিক ছবি তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগেও তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
আন্তর্জাতিক রিপোর্টিং ক্যাটাগরিতে পুলিৎজার জিতেছে অ্যাসোসিয়েটেড প্রেস। তারা চীনা সরকারের নজরদারি ও পুলিশি অবকাঠামো নির্মাণে আমেরিকান কোম্পানিগুলোর বিতর্কিত ভূমিকা নিয়ে দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে এই স্বীকৃতি পায়। অন্যদিকে, জাতীয় প্রতিবেদন ক্যাটাগরিতে জয়ী হয়েছে রয়টার্স। তারা প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা ও প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কৃত হয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস এবারের আসরে তিনটি পুরস্কার ঘরে তুলেছে। বিশেষ স্বীকৃতি পেয়েছেন জুলি কে. ব্রাউন, যিনি জেফরি এপস্টেইনের নির্যাতন সংক্রান্ত চাঞ্চল্যকর প্রতিবেদন করে আলোচনায় আসেন। এছাড়া মিনিয়াপোলিসের একটি ক্যাথলিক স্কুলে গোলাগুলির ঘটনার সহানুভূতিশীল কাভারেজের জন্য ‘ব্রেকিং নিউজ’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে স্টার ট্রিবিউন।
যুক্তরাষ্ট্রের মিডিয়া ইন্ডাস্ট্রি যখন কর্মী ছাঁটাই ও নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই স্বীকৃতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন পুলিৎজার বোর্ডের প্রশাসক মার্জোরি মিলার। উল্লেখ্য, ১৯১৭ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কারের বিজয়ীরা ১৫ হাজার মার্কিন ডলার পান এবং পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে বিজয়ীকে একটি স্বর্ণপদক প্রদান করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির তত্ত্বাবধানে এই মর্যাদাপূর্ণ সম্মাননা ঘোষণা করা হয়।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন