ঢাকা নিউজ

জনগণের অধিকার রক্ষায় আরও সচেষ্ট হওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জনগণের হতে হবে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা চলবে না এবং প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রশাসনকে আরও বেশি সচেষ্ট হতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমানে অপরাধের মাত্রা অনেক বেড়েছে এবং মানুষ আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বিশ্বকে এই বার্তা দিতে হবে যে বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ভূমি। এটি নিশ্চিত করা গেলে পার্শ্ববর্তী দেশের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কার প্রভাব বাংলাদেশে পড়বে না।

এর আগে হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীগণ সড়কের বিভিন্ন কৌশলগত ও উন্নয়নমূলক দিক তুলে ধরেন। সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

জনগণের অধিকার রক্ষায় আরও সচেষ্ট হওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জনগণের হতে হবে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা চলবে না এবং প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রশাসনকে আরও বেশি সচেষ্ট হতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমানে অপরাধের মাত্রা অনেক বেড়েছে এবং মানুষ আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বিশ্বকে এই বার্তা দিতে হবে যে বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ভূমি। এটি নিশ্চিত করা গেলে পার্শ্ববর্তী দেশের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কার প্রভাব বাংলাদেশে পড়বে না।

এর আগে হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীগণ সড়কের বিভিন্ন কৌশলগত ও উন্নয়নমূলক দিক তুলে ধরেন। সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ