ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে ভোট-পরবর্তী রাজনৈতিক সংঘাতের জেরে নানুর এলাকায় এক তৃণমূল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের নানুর বিধানসভা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
নিহত ওই কর্মীর নাম আবির শেখ, যিনি এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, আবির শেখ রাস্তা দিয়ে একা যাওয়ার সময় বিজেপি আশ্রিত একদল সশস্ত্র দুষ্কৃতী তার পথ আটকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানুর থানার পুলিশ দ্রুত এলাকায় পৌঁছায় এবং টহল শুরু করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে। যদিও পরিবারের পক্ষ থেকে সরাসরি বিজেপির দিকে অভিযোগ তোলা হয়েছে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন