তামিল চলচ্চিত্রের নায়ক থালাপতি বিজয় রাজনীতিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থাকলেও, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতির 'কাদা' গায়ে মাখতে চান না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অনুরোধ করেন, যেন কেউ তাকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে প্রচারণা না চালায়।
সম্প্রতি প্রসেনজিতের ভাই রুদ্রনীল ঘোষ শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন। জয়ের পর রুদ্রনীল বড় ভাই প্রসেনজিৎকে ফোন করলে সেই কথোপকথন প্রকাশ্যে আসে। এরপরই প্রসেনজিতের রাজনীতিতে নামা বা বিজেপিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেতা বলেন, বড় ভাই হিসেবে কাউকে আশীর্বাদ করা তার কর্তব্য এবং তিনি কেবল সেটুকুই করেছেন।
প্রসেনজিৎ ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমানে প্রযুক্তির অপব্যবহার করে সম্পাদিত ছবি ও ভুয়া তথ্যের মাধ্যমে তাকে এবং তার পরিবারকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। এমনকি একটি ২০ বছরের ছেলেকে নিয়েও এমন ভুয়া প্রচার চালানো হচ্ছে দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন।
দীর্ঘ কয়েক দশক ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসা এই তারকা সাফ জানিয়ে দেন যে, তিনি আগামী দিনেও কেবল অভিনয়ের মাধ্যমেই মানুষের মাঝে থাকতে চান। কোনো রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া তার লক্ষ্য নয়।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন