পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটে এক বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অন্তত একশোটি আসন লুটের অভিযোগ তুলেছেন। ইভিএম কারচুপি ও ১৬টি আসনে সরাসরি অনিয়মের দাবি তুলে তিনি পরাজয়ের পেছনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের এই বিপর্যয়ের পেছনে একাধিক কারণ সক্রিয় ছিল। দীর্ঘ ১৫ বছরের শাসনে দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট রাজ এবং শিক্ষক নিয়োগ ও পাচার কান্ডের মতো ঘটনা জনমানসে আস্থার সংকট তৈরি করেছে। এছাড়া উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব যুবসমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল যা নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে।
নারী নিরাপত্তা ও নারী ভোটব্যাঙ্কে ভাঙন এই পরাজয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘কন্যাশ্রী’র মতো প্রকল্প থাকা সত্ত্বেও আরজি কর কাণ্ডের মতো ঘটনা নারী ভোটারদের আস্থায় বড় ধাক্কা দিয়েছে। এছাড়া ভোটার তালিকা সংশোধন করে প্রায় ৯০ লক্ষ নাম বাদ পড়া এবং বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ শাসক দলের সাংগঠনিক সুবিধাকে সংকুচিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনী ফলে উন্নয়নের পাশাপাশি পরিচয় রাজনীতির একটি গভীর প্রভাব লক্ষ্য করা গেছে। হিন্দু ভোটের সুস্পষ্ট সংহতির ফলে মালদা ও মুর্শিদাবাদের মতো জেলাগুলোতেও বিজেপি অভাবনীয় সাফল্য পেয়েছে। তৃণমূলের ‘সফট হিন্দুত্ব’ কৌশল শেষ পর্যন্ত কার্যকর না হওয়ায় এবং অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থান নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।
নতুন সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো প্রশাসনিক স্বচ্ছতা ও কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের বহুত্ববাদী সামাজিক কাঠামো বজায় রাখা। এই রায়কে বিশ্লেষকরা একাধারে বর্তমান শাসনের বিরুদ্ধে ক্ষোভ এবং বিকল্প শক্তির প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক ভারসাম্য কোন পথে যায়, সেটিই এখন দেখার বিষয়।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন