ঢাকা নিউজ

ময়মনসিংহে হামে আরও এক শিশুর প্রাণহানি

ময়মনসিংহে হামে আরও এক শিশুর প্রাণহানি
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে শিশুদের মধ্যে হামের প্রকোপ ক্রমে বাড়ছে এবং এই রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৩০ এপ্রিল টাঙ্গাইলের মধুপুর থেকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে ভর্তি হওয়া সাত মাস বয়সী এক কন্যাশিশু সোমবার মারা যায়। এই নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ২৫ জন শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন ১৯ জনসহ মোট ৭৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২১ জন শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১০৮৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ৯৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর প্রাণহানি

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ময়মনসিংহে শিশুদের মধ্যে হামের প্রকোপ ক্রমে বাড়ছে এবং এই রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৩০ এপ্রিল টাঙ্গাইলের মধুপুর থেকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে ভর্তি হওয়া সাত মাস বয়সী এক কন্যাশিশু সোমবার মারা যায়। এই নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ২৫ জন শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন ১৯ জনসহ মোট ৭৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২১ জন শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১০৮৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ৯৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ